Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইল২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোর সময়সূচি

২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোর সময়সূচি

Devotees worship Goddess Jagaddhatri puja​ 2025: বাঙালির ১২ মাসে যে ১৩ পার্বণ, সে কথা এক্কেবারে খাঁটি। সবেমাত্র দেবীপক্ষে দুর্গাপুজো, কালীপুজোয় জমিয়ে আনন্দ করে কাটাল তারা। এখন আবার জগদ্ধাত্রী পুজোও শুরু হয়ে গেল। ভক্তের ঢল নেমেছে প্রতিমা দর্শনে। ভিড়ে ভিড় জনপ্রিয় পুজো প্যান্ডেলে। চলুন জেনে নিই ২০২৫ সালের জগদ্ধাত্রী পুজো কখন শুরু হল!

২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোর সময়সূচি 

হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করা হয় । গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসারে এই উৎসব সাধারণত অক্টোবর বা নভেম্বর মাস, অর্থাৎ ঠিক দুর্গাপুজোর পর বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামে পালিত হয়। এবার চলুন জেনে নিই চলতি বছরের সময়সূচি। 

  • জগদ্ধাত্রী পুজোর তারিখ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • নবমী তিথি শুরু: ২০ অক্টোবর, রাত ১০:০৬ 
  • নবমী তিথি শেষ: ৩১ অক্টোবর রাত ১০:০৩ 

চন্দননগর, কৃষ্ণনগর এবং কলকাতায় জগদ্ধাত্রী পুজোর ধুম। Devotees worship Goddess Jagaddhatri puja​ 2025

বিশেষ করে চন্দননগর, কৃষ্ণনগর এবং কলকাতায়, জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। মন্ত্র, আরতি এবং ভোগ নিবেদনের মাধ্যমে দেবীর পুজো করেন পুরোহিতেরা। দেবীকে যেমন সাজানো হয় অলংকারে, সেজে ওঠে রাস্তাঘাট, পুজো মণ্ডপ, দর্শনার্থীদের ভিড়ও। সন্ধ্যা হলেই সঙ্গীত, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকে দেবীর মণ্ডপের আশেপাশে। 

বাংলায় জগদ্ধাত্রী পুজো শুরু কবে?

১৮ শতকে জগদ্ধাত্রী পুজোর শিকড় গেঁথে যায় বাংলায়। ইতিহাস সাক্ষী, রাজনৈতিক অস্থিরতার কারণে একবার দুর্গাপুজো না করতে পেরে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র এই উৎসব শুরু করেন। কৃষ্ণনগরে প্রথম এই পুজো শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে, সারা বাংলায় দেবীর পুজো জনপ্রিয়তা লাভ করে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular