Wednesday, June 3, 2026
Homeলাইফস্টাইলনাজারেথের কুমারী মেরির 'ঈশ্বরের জননী' হওয়ার গল্প

নাজারেথের কুমারী মেরির ‘ঈশ্বরের জননী’ হওয়ার গল্প

Discover the True Story of Mary Mother of Jesus: একই অঙ্গে ধারণ করেছেন বিশ্বের সমস্ত চার্চের পবিত্রতা। এক অতি সাধারণ মেয়ের অসাধারণ মা হওয়ার সে অলৌকিক গল্প আজ আমরা আপনাদের বলব। 

আমরা সবাই যিশু খ্রিস্টের নাম জানি। কিন্তু তাঁর মা মেরি বা অর্থাৎ কুমারী মরিয়মের অজানা গল্পটি কী আমরা আদৌ জানি! বাইবেল এবং খ্রিস্টান ধর্মবিশ্বাস তাঁকে নিয়ে কী বলে! আসুন জেনে নিই। 

সাধারণ মেয়ের অসাধারণ জীবন

মরিয়ম ছিলেন গ্যালিলির নাজারথ গ্রামের এক সাধারণ মেয়ে। সেন্ট জোসেফ-এর বাগদত্তা ছিলেন তিনি। বলা হয়, স্বয়ং দেবদূত গ্যাব্রিয়েল এসে তাঁকে জানিয়ে গিয়েছিলেন যে মেরি অলৌকিকভাবে ঈশ্বরের পুত্রের জন্ম দেবেন। এই ঘটনাটিকে Annunciation বলা হয়। 

বাইবেলে মেরির জীবন সম্পর্কে যা যা বলা আছে। Discover the True Story of Mary Mother of Jesus

বাইবেলে মেরির বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে:

  • এলিযাবেথের সঙ্গে দেখা (The Visitation): Annunciationর পরপরই মরিয়ম তাঁর আত্মীয় এলিজাবেথের (জন দ্য ব্যাপটিস্টের মা) সঙ্গে দেখা করতে যান। এই সাক্ষাতের পরই মরিয়ম বিখ্যাত স্তবগান ‘ম্যাগনিফিকেট’ (Magnificat) গেয়েছিলেন।
  • মৃত্যুর সময়: যিশু যখন ক্রুশে বিদ্ধ, সেই সময় তিনি মা মরিয়মকে শিষ্য যোহনের হাতে অর্পণ করেন বলে জানা যায়।

খ্রিস্টীয় ধর্মতত্ত্বে মেরির স্থান

খ্রিস্টান ধর্মগুরুরা মরিয়মকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাধিতে ভূষিত করেছেন, যা তাঁর গুরুত্বকে তুলে ধরে:

  • থিওটোকোস – ঈশ্বরের জননী (Theotokos): এই উপাধির অর্থ “ঈশ্বরের ধারক” বা “ঈশ্বরের জননী”। পঞ্চম শতাব্দীতে ইফেসাস কাউন্সিলে (Council of Ephesus, 431) মা মেরির এই উপাধিটি নিশ্চিত করা হয়।
  • দ্বিতীয় ইভ (Second Eve): এই তত্ত্ব অনুসারে, প্রথম নারী ইভ যেমন অনীহার মাধ্যমে পাপ এনেছিলেন, তেমনি মরিয়ম তাঁর আনুগত্যের মাধ্যমে পরিত্রাণের দরজা খুলে দিয়েছিলেন।
  • চিরকুমারী (Perpetual Virginity): এই মতবাদ অনুসারে মরিয়ম কেবল যিশুর ধারণের সময়ই নয়, তাঁর বাকি জীবনও কুমারীই থেকে যান।

মা মেরির সম্পর্কে অলৌকিক বিশ্বাস

রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টানদের ভক্তি ও প্রার্থনায় মরিয়মের ভূমিকা অত্যন্ত গভীর।

  • পাপমুক্ত ধারণা (Immaculate Conception): এই অনুসারে, মরিয়ম জন্মমুহূর্ত থেকে পাপ মুক্ত ছিলেন।
  • স্বর্গারোহণ (Assumption): এই মতবাদ অনুসারে মরিয়মের মৃত্যুর পর তাঁকে দেহ ও আত্মা সহ স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল।
  • বিখ্যাত তীর্থস্থান: বিশ্বজুড়ে মা মেরির নামে অসংখ্য তীর্থস্থান তৈরি হয়েছে, যেখানে এখনও নানান অলৌকিক ঘটনা ঘটে বলে বিশ্বাস করা হয়। এর মধ্যে আওয়ার লেডি অফ লর্ডস (Lourdes) এবং আওয়ার লেডি অফ ফাতিমা (Fatima) বিশেষভাবে বিখ্যাত।

বলা বাহুল্য, মা মেরির গল্প আজও বিশ্বজুড়ে মানুষকে অবাক করে চলেছে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular