Thursday, June 4, 2026
Homeব্যবসামাধ্যমিক পাশে সরকারি চাকরি দিচ্ছে BRO, আবেদন করুন এখানে

মাধ্যমিক পাশে সরকারি চাকরি দিচ্ছে BRO, আবেদন করুন এখানে

BRO Recruitment 2025 for Vehicle Mechanic and MSW: বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) মাধ্যমিক পাশে নিয়োগ করছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আবেদনের আগে বিস্তারিত জেনে নিন।

শূন্যপদের বিবরণ

পোস্টইউআরএসসিএসটিওবিসিইডব্লিউএসমোট
যানবাহন মেকানিক১৮১৪৫২৬৫৪১৮৩২৪
এমএসডব্লিউ (পেইন্টার)১৩
এমএসডব্লিউ (ডিইএস)৮৮২৩১১৭৪২০৫
মোট২৬৯৭২৩৮১৩৬২৭৫৪২

নির্বাচন প্রক্রিয়া কেমন হবে – BRO Recruitment 2025 for Vehicle Mechanic and MSW

  1. শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। 
  2. প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  3. প্র্যাকটিকাল বা ট্রেড পরীক্ষা নেওয়া হবে।
  4. সবশেষে বয়সসীমা চেক করে, প্রার্থীর কাজের অভিজ্ঞতা দেখে নির্বাচন করা হবে।

কত টাকা বেতন দেওয়া হবে 

বেতন স্কেলপ্রতি মাসে ₹১৮,০০০/- থেকে ₹৬৩,২০০/-
বেতন গ্রেড বেতন গ্রেড ০১, ০২
ভাতা সরকারি নিয়ম অনুসারে এইচআরএ, ডিএ, টিএ এবং অন্যান্য ভাতা পাবেন।

BRO চাকরির জন্য আবেদন করতে পারবেন কারা?

যানবাহন মেকানিক পদের জন্য আবেদনের জন্য, প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী বা সমমানের পাশ করতে হবে। মোটরযান বা ডিজেল বা হিট ইঞ্জিনে মেকানিক সার্টিফিকেট থাকতে হবে।

আর পেইন্টার পদের জন্য আবেদনের জন্য, মাধ্যমিক বা সমমানের পাশ করতে হবে। পেইন্টার সার্টিফিকেট থাকতে হবে।

MSW (DES) পদের জন্য, মাধ্যমিক বা সমমানের পাশ করতে হবে। মোটর কিংবা যানবাহন বা ট্র্যাক্টরেও মেকানিক সার্টিফিকেট থাকলে হবে।

আবেদনের জন্য সর্বনিম্ন বয়সসীমা হবে ১৮ বছর। যানবাহন মেকানিক পদে আবেদন করতে সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর হতে হবে। MSW এর জন্য আবেদন করতে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। আর পাঁচটা সরকারি চাকুরের মতো এ চাকরিতেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড়ও রয়েছে।

মনে রাখবেন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফর্মে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে অনলাইনে ফর্মটি ডাউনলোড করে আবেদন করতে পারবেন: ক্লিক করুন  https://bro.gov.in/

এখানে পড়ুন চাকরির নোটিফিকেশন

image 3
মাধ্যমিক পাশে সরকারি চাকরি দিচ্ছে BRO, আবেদন করুন এখানে 2
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular