Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবাংলায় বর্ষার বিদায় ঘন্টা! শীতের আমেজ কবে থেকে?

বাংলায় বর্ষার বিদায় ঘন্টা! শীতের আমেজ কবে থেকে?

Find Out When Winter In West Bengal Starts This Year: একনাগাড়ে বৃষ্টির কবল থেকে এবার মুক্তি চাইছে রাজ্যবাসী। যদিও বৃষ্টির দাপট দুর্গাপুজোর আনন্দে ভাঁটা ফেলতে পারেনি, তবুও পুজোর সময় এই বৃষ্টি মানুষকে কম ভোগায় নি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে, আজ, ১৩ই অক্টোবর, সোমবার থেকে এই রাজ্যে বর্ষার বিদায় শুরু হয়েছে। এবার দক্ষিণবঙ্গসহ পুরো রাজ্যেই আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করবে।

মৌসম ভবন সূত্রে ও জানা গিয়েছে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিম সহ পূর্ব ভারতের অনেক স্থানেই বর্ষা বিদায় নেওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

এখনও রয়েছে ঘূর্ণাবর্ত

বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন কয়েকটি জেলা, যেমন – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। বরং আজ থেকে রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

কবে দেখা মিলবে শীতের? (Find Out When Winter In West Bengal Starts This Year)

পুজো শেষ হওয়ার পর থেকে সকাল ও সন্ধ্যায় বাড়ির বাইরে বের হলে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, সময় যত গড়াবে এই শীতের অনুভূতি ততই বাড়বে। সাধারণত নভেম্বর মাসের শুরু থেকেই বঙ্গে শীতের আমেজ শুরু হয়। বাংলায় ঘরে ঘরে সোয়েটার, লেপ-কম্বল বের হলেও শীত পড়তে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে, প্রায়শই অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে শীত শীত ভাব অনুভূত হয়। যদিও জলীয় বাষ্পের আধিক্য না কমলে বাতাস শুষ্ক হয় না। সেই কারণে বর্ষা বিদায়ের অপেক্ষা ছিল।

তবে এবার অক্টোবর মাস থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করবে কিনা সেই নিয়ে তেমন কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়ার আপডেট

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০০.০ মিমি।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular