Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলআত্মোন্নতিকালীপুজোয় নৈহাটির বড়মা মন্দিরে পুজো কখন?

কালীপুজোয় নৈহাটির বড়মা মন্দিরে পুজো কখন?

Naihati boro maa mandir​ Kali Puja 2025: ‘ধর্ম হোক যার যার, বড়মা সবার’। জাগ্রত বড়মার খ্যাতি বিশ্বজুড়ে। এক অমোঘ টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত মানত করতে আসেন এই মন্দিরে, ভিড় জমিয়ে পুজো দেন, বিশ্বাস করা হয় মা নাকি ভক্তদের মনবাঞ্চা পূরণও করেন।

এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য বিশেষ করে কালীপুজোতে বড় মায়ের ভক্তদের ভিড় থাকে দেখার মতো। জানা যায়, অনেকে আবার মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। তা, আসন্ন ২০ অক্টোবর কালীপুজোয় বড় মায়ের পুজো হবে কখন? চলুন বিস্তারিত জেনে নিই।

২০২৫ সালের কালীপুজোয় নৈহাটির বড়মা মন্দিরে পুজো কখন? Naihati boro maa mandir​ Kali Puja 2025

১০২ বছরে পা দিতে চলেছে জাগ্রতির পুজো। মন্দির কর্তৃপক্ষ সময়সূচি সম্পর্কে জানিয়েছে,

  • কোজাগরী লক্ষ্মীপুজোর দিন প্রথা মেনে মায়ের কাঠামো পুজো করা হয়েছে।
  • ২০ অক্টোবর, কালীপুজোর সারাদিন দণ্ডি কাটবেন ভক্তরা।
  • রাত ১২টায় মায়ের পুজো বসবে।
  • ২.৩০ মিনিটে অঞ্জলি হবে, তার পর ভোগ প্রসাদ বিতরণ করা হবে। য
  • ২১ ও ২২ অক্টোবর দুপুর ও রাতেও মায়ের পুজো হবে।
  • অবশেষে ২৪ অক্টোবর বড়মার প্রতিমা নিরঞ্জন হবে।

নৈহাটির বড় মায়ের আসল পরিচয়

নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী দেবীকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন।  সেই ডাক এখন বিশ্বের ডাক। বড় কালী সমিতি ট্রাস্টের কালীপুজোই এখন বড়মা পুজো নামে বিশ্বজুড়ে পরিচিত। 

প্রসঙ্গত, হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো চিরাচরিত। কোথাও শ্যামাপুজো, কোথাও শ্মশানকালী, কোথাও চামুণ্ডাকালী আবার কোথাও কৃষ্ণকালী রূপে পূজিত হন মা।  কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির শ্যামা পুজো যদিও বিশেষ। দীপান্বিতা অমাবস্যায় রীতি মেনে পুজোয় দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট, কঙ্কালীতলা, ফিরিঙ্গি কালী বাড়ি থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দেবীর পুজো করা হয়। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular