Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি! আগামীকাল থেকেই হাওয়া বদল বঙ্গে

ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি! আগামীকাল থেকেই হাওয়া বদল বঙ্গে

Find the West Bengal Weather Report: দিনের পর দিন টানা বৃষ্টির মরশুমের পর এই প্রথম ভোরের কলকাতায় হালকা কুয়াশা দেখা গেল। সকালে আবহাওয়া কিছুটা শুষ্ক অনুভূত হয়েছে। তবে, আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে ফের হাওয়া বদল হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আকাশ আবার মেঘলা হয়ে যেতে পারে এবং জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তের কারণে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (West Bengal Weather)

আগামী শনিবার অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের পর আবহাওয়ার উন্নতি হবে এবং পরিস্থিতি আবার শুষ্ক হবে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির আভাস

আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে। কোনো জেলার জন্যেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে জানা গিয়েছে।

যদিও আজ দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হবে, এমনটাই জানা যাচ্ছে।

বর্ষা বিদায় দিয়ে শীতের আগমন, মাঝে ঘূর্ণিঝড়

উত্তরবঙ্গে আগামী ১৪ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নিতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ১৮ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্ষা বিদায় নেওয়ার পরে শীত আসার আগে আসতে পারে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৭শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বরের মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সাধারণত, অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়কাল হিসেবে ধরা হয়। এরপরে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া পরিবর্তিত হয়ে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শীতকাল শুরু হবে।

ধারণা করা হচ্ছে, এবারের শীত বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি তীব্র হবে। দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেতে পারে বলে জানা যাচ্ছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular