5 Underrated Himalayan Village You Must Visit: মানালির রাস্তা থেকে শুরু করে নৈনিতালের হ্রদ, হিমালয় পর্বতমালা বিশ্ববিখ্যাত গন্তব্যের আঁতুরঘর। হিমালয় আসলে প্রকৃতির রাজত্ব। যে রাজত্বে রয়েছে একাধিক দূষণমুক্ত স্বর্গীয় সুন্দর গ্রাম। এরই মধ্যে অনেক গ্রাম আজ পর্যটক আকর্ষণ করে। কিন্তু এখনও এমন বেশ কিছু গ্রাম রয়েছে, যেগুলো অধরা। মানুষের চোখের আড়ালে প্রকৃতির কোলে লুকিয়ে। চাইলে এই গ্রামগুলো থেকে একটিবার ঘুরে আসুন।
চিতকুল, হিমাচল প্রদেশ
ইন্দো-তিব্বত সীমান্তের কাছে শেষ জনবসতিপূর্ণ গ্রাম চিতকুল। বাসপা উপত্যকায় ১১,৩২০ ফুট উচ্চতায় অবস্থিত গ্রামটি তার কাঠের ঘর, নদী এবং বাজরার ক্ষেতে সেজে থাকে সবসময়। ভারী তুষারপাতের সময়টুকু এড়িয়ে যদি, মনোমুগ্ধকর আলপাইন দৃশ্য, বাসপা নদীর পাহাড়ি আনন্দ নিতে চান, তাহলে একটিবার ঘুরে আসুন।
- চিতকুল গ্রামে ঘুরতে যাওয়ার সেরা সময়: মে থেকে অক্টোবর।
কল্প, হিমাচল প্রদেশ। 5 Underrated Himalayan Village You Must Visit
কৈলাস পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করতে হলে, কিন্নর জেলায় অবস্থিত এই গ্রামে পৌঁছে যান। আপেল বাগান, কাঠের ঘর এবং বৌদ্ধ মঠের সংমিশ্রণ আপনাকে হিমালয়ের সংস্কৃতি চেনাবে। কিন্নর কৈলাসের উপর সূর্যোদয়ের দৃশ্য, বাঙালির টাইগার হিল দেখার আশা মিটিয়ে দেবে।
- কল্প গ্রামে ঘুরতে যাওয়ার সেরা সময়: এপ্রিল থেকে জুন, সেপ্টেম্বর থেকে অক্টোবর।
কল্প, উত্তরকাশী
উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের গভীরে এই প্রত্যন্ত গ্রাম, ঘন বন এবং আঁকাবাঁকা পথের মাঝে দিয়ে উঁকি দেয়। ট্রেকিং করে এই গ্রামে পৌঁছালেই মনে হবে যেন রূপকথার রাজ্যে এসে পড়েছেন। যেখানে মানুষ এখনও পশম বুনে। প্রাচীন ঐতিহ্য এবং শহুরে আলো ছেড়ে তারার আলোয় নিজেকে দেখতে চাইলে এর থেকে ভালো গন্তব্য আর বেশি নেই।
- কল্প গ্রামে ঘুরতে যাওয়ার সেরা সময়: এপ্রিল থেকে জুন, সেপ্টেম্বর থেকে নভেম্বর।
কানাতাল, উত্তরাখণ্ড। 5 Underrated Himalayan Village You Must Visit
মুসৌরি গিয়েছেন হয়ত। কিন্তু সেখান থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরের এই গ্রামের কথা অনেকেই জানেন না। আপেল বাগান এবং পাইন বনে ঘেরা এই গ্রাম ফ্যামিলি ট্রিপের জন্য সেরা। হাইকিং, ক্যাম্পিং এবং গাড়োয়াল হিমালয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে, তারাভরা রাতে সঙ্গীকে মনের কথা বলতে একটিবার ঘুরে আসুন।
- কানাতাল গ্রামে ঘুরতে যাওয়ার সেরা সময়: বিশেষ করে বর্ষার পরে।
লাচেন, সিকিম
পবিত্র গুরুদোংমার হ্রদ পরিদর্শনের জন্য এই গ্রাম সেরা। বৌদ্ধ সংস্কৃতি এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মিশ্রণ লাচেনে আধ্যাত্মিকভাবে যেন প্রাণ সঞ্চার করে।
- লাচেন গ্রামে ঘুরতে যাওয়ার সেরা সময়: মার্চ থেকে জুন, অক্টোবর থেকে ডিসেম্বর।
নীরবতা, সরলতা এবং প্রাণবন্ত প্রতিটি গ্রাম আপনাকে ধীরে গতিতে আনন্দ উপলব্ধি করার সুযোগ করে দেবে।
