Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গরাজ্যে প্রায় ২৫ লক্ষ ভোটার 'নিখোঁজ'! কী জানাল কমিশন?

রাজ্যে প্রায় ২৫ লক্ষ ভোটার ‘নিখোঁজ’! কী জানাল কমিশন?

25 Lakh WB Voter are Missing in Several Cities: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন, তথা SIR চলাকালীন ভোটার তালিকা যাচাইয়ের সময় একটি উদ্বেগের বিষয় নজরে এসেছে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, রাজ্যের প্রায় ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে আনুমানিক ২৫ লক্ষ ভোটারের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে বুথ লেভেল অফিসার (Booth Level Officer) অর্থাৎ বিএলও (BLO)-রা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত ফর্ম বিতরণের কাজ করছেন, তখন তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ।

কেন এই ২৫ লাখ ভোটার ‘নিখোঁজ’? (25 Lakh WB Voter are Missing in Several Cities)

কমিশন সূত্রে খবর, এই ‘নিখোঁজ’ ভোটারদের একটা বড় অংশ কলকাতা ও শহরতলির ব্যস্ত অঞ্চল যেমন – নিউটাউন, কসবা, বেহালা, রাজারহাট, সোনারপুর এবং শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোলের বাসিন্দা। দীর্ঘ অনুসন্ধানের পরেও অনেক ঠিকানায় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, এঁদের অধিকাংশই ঠিকানা পরিবর্তন করেছেন এবং নতুন এলাকায় ভোটার হলেও ফর্ম ৭ জমা দেননি, তাই পুরনো তালিকায় নাম রয়ে গিয়েছে।

যেমন, আসানসোলে কর্মরত এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক দশ বছর আগে বিলাসপুরে বদলি হয়ে গেলেও তাঁর নাম এখনও ভোটার তালিকায় বিদ্যমান। মূলত, কর্মসূত্রে অন্যত্র থাকা বা বদলি-নির্ভর চাকরিজীবীদের ক্ষেত্রে এই সমস্যা বাড়ছে।

UIDAI-এর বিস্ফোরক তথ্য

অন্যদিকে, UIDAI আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দাবি, আধার চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে ৩৪ লক্ষ আধারধারীকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্রায় ১৩ লক্ষ নাগরিক কখনও আধার কার্ড গ্রহণ করেননি, কারণ তাঁরা বহু আগে মারা গিয়েছেন। এই তথ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে UIDAI প্রতিনিধিদের বৈঠকে উপস্থাপিত হয়েছে।

উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধনের মাঝে এমন চাঞ্চল্যকর তথ্য আসায় কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। ২৫ লক্ষ ‘নিখোঁজ’ ভোটার ও লক্ষাধিক মৃত আধারকার্ড ধারকদের নাম তালিকায় থাকায় ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular